Get Started
Welcome to React Next Documentation Bangla
React & Next.js ডকুমেন্টেশন
React আর Next.js-এর জগতে তোমাকে স্বাগতম! তুমি যদি React-এ দক্ষ হতে চাও, এই ডকুমেন্টেশন তোমার জন্য একদম সঠিক জায়গা। আমরা ধাপে ধাপে শিখবো কিভাবে React আর Next.js-কে খুব সহজে বাংলায় আয়ত্ত করা যায়।
React শিখতে গেলে কিছু বেসিক জিনিস জানা খুব জরুরি। যেমন:
- Git: ভার্সন কন্ট্রোল করার জন্য।
- GitHub: প্রোজেক্ট শেয়ার বা কোলাবোরেশনের জন্য।
- JavaScript: কারণ React পুরোপুরি JavaScript-এর উপর ভিত্তি করে তৈরি।
এই টুলগুলো আগে ভালোভাবে শিখে নিলে, React শিখতে তোমার আর কোনো সমস্যা হবে না। এগুলোর অফিসিয়াল ডকুমেন্টেশন দেখে শিখে নাও।
এরপর আমরা ধাপে ধাপে React এর বেসিক, Component, Props, State, এবং Hooks নিয়ে আলোচনা করব। তারপর Next.js নিয়ে কাজ করব, যেখানে আমরা শিখব কীভাবে একটি পূর্ণাঙ্গ অ্যাপ্লিকেশন তৈরি করা যায়।
তোমার প্রতিটি পদক্ষেপেই আমি আছি। Ready তো?
React শেখার কিছু গুরুত্বপূর্ণ বিষয়
React-এ কাজ শুরু করার জন্য নিচের বিষয়গুলো জানা দরকার:
-
Components: React এ সবকিছু Component দিয়ে তৈরি হয়। মানে, তোমার UI (User Interface)-এর প্রতিটি ছোট ছোট অংশ হবে আলাদা আলাদা Component। ধরো, তুমি যদি একটা হেডার আর একটা ফুটার আলাদা ভাবে বানাতে চাও, তাহলে এগুলো আলাদা আলাদা Component হবে।
-
Props: যখন তুমি এক Component থেকে আরেক Component এ ডেটা পাঠাবে, তখন সেটা Props দিয়ে পাঠানো হবে। ধরো, তুমি একটা Button Component বানালে, আর সেই Button-এ টেক্সট দেখানোর জন্য কিছু ডেটা পাঠাতে চাও। সেই ডেটা Props-এর মাধ্যমে যাবে।
-
State: State হচ্ছে সেই জিনিস যা তোমার Component-এর ভিতরে থাকে এবং সময়ের সাথে সাথে পরিবর্তন হয়। ধরো, তুমি একটা টাস্ক লিস্ট বানালে যেখানে নতুন টাস্ক যোগ করা হবে। এই নতুন টাস্কগুলো State-এর মধ্যে থাকবে এবং UI তে দেখানো হবে।
-
Hooks: Hooks হচ্ছে React এর একটা বিশেষ ফিচার, যা দিয়ে তুমি State এবং অন্য React ফিচারগুলো ব্যবহার করতে পারো Functional Components এর ভেতরে। সবচেয়ে সাধারণ Hook হলো
useState()যেটা State ম্যানেজ করতে সাহায্য করে।
তোমার কি এখনো কোনো প্রশ্ন আছে? তুমি যদি শুরু করতে প্রস্তুত থাকো, তাহলে আমরা React-এ কোডিং শুরু করতে পারি!