4.4 Use Imperative Handle
Welcome to React Next Documentation Bangla
useImperativeHandle
Controlling Access to Child Component's Methods with useImperativeHandle
React-এ forwardRef ব্যবহার করে আমরা সহজেই কোনো কাস্টম কম্পোনেন্টের ref প্যারেন্ট কম্পোনেন্টে ফরোয়ার্ড করতে পারি। কিন্তু এটি প্যারেন্ট কম্পোনেন্টকে সেই চাইল্ড কম্পোনেন্টের সকল DOM নোডের এক্সেস দিয়ে দেয়, যা অনেক সময় অপ্রয়োজনীয় হতে পারে। ধরুন, আমরা শুধু বিশেষ কয়েকটি মেথড এক্সেস করতে দিতে চাই, তাহলে useImperativeHandle ব্যবহার করা যায়।
useImperativeHandle মূলত forwardRef-এর সাথে ব্যবহার করা হয়। এটি চাইল্ড কম্পোনেন্ট থেকে নির্দিষ্ট মেথড বা প্রপার্টি প্যারেন্ট কম্পোনেন্টে প্রকাশ করার জন্য ব্যবহৃত হয়। এভাবে চাইল্ড কম্পোনেন্টটি বাইরে থেকে সীমিত ভাবে নিয়ন্ত্রণ করা যায় এবং কম্পোনেন্টের অভ্যন্তরীণ স্ট্রাকচারও গোপন রাখা সম্ভব।
ব্যবহারের উদ্দেশ্য
React-এর forwardRef এবং useImperativeHandle ব্যবহারের মাধ্যমে প্যারেন্ট-চাইল্ড কম্পোনেন্টের মধ্যে DOM এর এক্সেস নিয়ন্ত্রণ করা যায়।
১. Encapsulation: শুধু প্রয়োজনীয় মেথড বা প্রপার্টি প্রকাশ করা, যেন চাইল্ড কম্পোনেন্টের অভ্যন্তরীণ বিষয়গুলো গোপন থাকে। ২. Controlled Access: প্যারেন্ট কম্পোনেন্টে প্রয়োজনীয় কয়েকটি ফাংশনালিটি প্রকাশ করা, যা কম্পোনেন্টের অবাঞ্ছিত মেথডে এক্সেস আটকাতে সাহায্য করে।
উদাহরণ দিয়ে বোঝা যাক useImperativeHandle কীভাবে কাজ করে
চাইল্ড কম্পোনেন্টে ref তৈরি করা
প্রথম ধাপে, চাইল্ড কম্পোনেন্টে useRef দিয়ে একটি ref তৈরি করা হয় যা সরাসরি চাইল্ড কম্পোনেন্টের DOM নোডকে নির্দেশ করে। এই ref আমাদের মূল DOM এলিমেন্ট ধরতে সাহায্য করে।
Example:
এখানে realInputRef নামে একটি ref তৈরি করা হয়েছে। এটিকে আমরা <input /> এলিমেন্টে প্রয়োগ করেছি, ফলে এটি input DOM নোডকে নির্দেশ করছে।
Step 2: useImperativeHandle দিয়ে প্যারেন্ট কম্পোনেন্টের এক্সেস নিয়ন্ত্রণ করা
এবার আমরা useImperativeHandle ব্যবহার করবো, যা নির্দিষ্ট কিছু মেথড বা প্রপার্টি প্রকাশ করে চাইল্ড কম্পোনেন্টের ref কন্ট্রোল করতে সাহায্য করে। আমরা এখানে শুধু focus মেথড প্যারেন্ট কম্পোনেন্টে অ্যাক্সেসযোগ্য রাখবো।
Example:
useImperativeHandle হুকের প্যারামিটারগুলো:
১. প্রথম প্যারামিটার (ref): ref হুকটি চাইল্ড কম্পোনেন্ট থেকে প্যারেন্টে পাঠানো forwardRef।
২. দ্বিতীয় প্যারামিটার (callback function): একটি কলব্যাক ফাংশন, যা একটি অবজেক্ট রিটার্ন করে। এই অবজেক্টের মধ্যে সেই নির্দিষ্ট মেথড বা প্রপার্টি থাকবে যা আমরা প্রকাশ করতে চাই।
এই উদাহরণে, focus মেথড প্যারেন্ট কম্পোনেন্টে প্রকাশিত। যখন প্যারেন্ট কম্পোনেন্ট focus() কল করবে, তখন এটি চাইল্ড কম্পোনেন্টের input ফিল্ডে ফোকাস সেট করবে।
Step 3: প্যারেন্ট কম্পোনেন্ট থেকে এক্সেস নিয়ন্ত্রণ পরীক্ষা করা
এখন প্যারেন্ট কম্পোনেন্টে একটি ref তৈরি করে সেটি চাইল্ড কম্পোনেন্টে পাঠানো হবে এবং আমরা চাইল্ডের focus মেথড অ্যাক্সেস করে দেখবো।
Example:
এখানে MyForm কম্পোনেন্টে inputRef নামে একটি ref তৈরি করা হয়েছে এবং MyInput কম্পোনেন্টে পাঠানো হয়েছে। handleClick ফাংশন কল করার মাধ্যমে inputRef.current.focus()-এ প্যারেন্ট কম্পোনেন্ট কেবলমাত্র focus মেথড এক্সেস করতে পারে, কারণ useImperativeHandle এর মাধ্যমে focus মেথড প্রকাশিত হয়েছে।
কেন useImperativeHandle দরকার?
আমরা চাইলে শুধু forwardRef দিয়েই ref এক্সেস করতে পারতাম, তবে এতে পুরো DOM নোড প্যারেন্ট কম্পোনেন্টে প্রকাশ পায়। কিন্তু যদি আমরা কোনো সীমাবদ্ধতা রাখতে চাই, তাহলে useImperativeHandle ব্যবহার উপকারী। এতে আমাদের কম্পোনেন্টের গোপনীয়তা বজায় থাকে এবং প্যারেন্ট কম্পোনেন্ট শুধু প্রয়োজনীয় মেথড বা প্রপার্টি অ্যাক্সেস করতে পারে।
এই কৌশলটি বিশেষভাবে প্রয়োজনীয় হয় যখন বড় প্রজেক্টে কোনো কম্পোনেন্টের DOM এক্সেস সীমিত করা প্রয়োজন হয়, এবং আমাদের উচিত কম্পোনেন্টকে যতটা সম্ভব encapsulated বা গোপনীয় রাখা।